luckygetpin-up1 win onlineaviatormosbet

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।


কারিগরি নিউজ ২৪ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ /
চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।

ইন্সটিটিউটঃ চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।

প্রতিষ্ঠাকালঃ ২০০৫ সাল।

ঠিকানাঃ উত্তর হালিশহর, চট্টগ্রাম।

বিভাগঃ অত্র প্রতিষ্ঠানটি ৪ টি বিভাগ নিয়ে গঠিত।

যথাঃ

(১) কম্পিউটার টেকনোলজি।(২০১৬ প্রবিধান) সংক্ষেপেঃ সিএমটি(CMT)

কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি(২০২২ প্রবিধান) সংক্ষেপেঃ সিএসটি(CST)

(২) গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি(২০১৬ প্রবিধান) সংক্ষেপেঃ জিডিপিটি(GDPT)

অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি(২০২২ প্রবিধান) সংক্ষেপেঃ এএমটি(AMT)

(৩) আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি(২০১৬ প্রবিধান) সংক্ষেপেঃ এআইডিটি(AIDT) আর্কিটেকচার(২০২২ প্রবিধান) সংক্ষেপেঃ ARCH

৪) ইলেকট্রনিক্স টেকনোলজি। ( ২০১৬,২০২২ প্রবিধান)

সংক্ষেপেঃ ইএনটি(ENT)

শিফটঃ অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম দুটি শিফট এ বিভক্ত।

যথাঃ ১ম শিফট ও ২য় শিফট।

১ম শিফটঃ সকাল ৮টা হতে দুপুর ১২ঃ৪০ টা পর্যন্ত।

২য় শিফটঃ দুপুর ১ঃ১০ টা হতে বিকাল ৫ঃ৫০টা পর্যন্ত।

 সংগঠনঃ

প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সফল করার জন্য এই প্রতিষ্ঠানে আইডিইবি অনুমোদিত ছাত্র সংগঠন বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ( বাকছাপ) আছে।

আইডিইবিঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলদেশ। এটি ডিপ্লোম প্রকৌশলীদের কে নিয়ে কাজ করে।
রাজনীতিঃ নেই।

অধ্যক্ষঃ মোঃ মোসাদ্দেকুল বারী(ভারপ্রাপ্ত)

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছিল সবচেয়ে উন্নত ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে এমন পদ্ধতিতে তৈরি এবং বহন করার জন্য যা এর ছাত্রীরা যে সমাজ থেকে আসে তাদের জন্য সবচেয়ে সহায়ক হবে। প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। শিক্ষার কোর্সটি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয়তা পূরণ করে।

ইনস্টিটিউট টি চারটি ভবনের সমন্বয়ে গঠিত। এই ইনস্টিটিউট এ প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় আছে।

যেসকল শিক্ষার্থীরা বিভিন্ন জেলা বা বিভাগ থেকে এই ইনস্টিটিউট এ পড়ালেখা করার উদ্দেশ্যে পাড়ি জমায় সেসকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে রয়েছে ছাত্রী হোস্টেল।

তাছাড়া শিক্ষার্থীদেরকে উন্নত শিক্ষা প্রদানের জন্য এই ইনস্টিটিউট এ রয়েছে উন্নত মানের সরঞ্জামাদি, ল্যাব এবং ব্যবহারিক অনুশীলন।

তাছাড়া এই প্রতিষ্ঠানে রয়েছে সুবিশাল পাঠাগার যেখানে রয়েছে বিভিন্ন ধরণের বইয়ের সংগ্রহ।

প্রতি বছর বিভিন্ন সরকারি দিবস উপলক্ষে এই প্রতিষ্ঠানের থাকে নানা ধরণের আয়োজন।

শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যান্য বিভিন্ন কার্যকলাপের সাথে সম্পৃক্ত রাখার জন্য এই ইনস্টিটিউট প্রতিবছর ই নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব ইভেন্টে অংশগ্রহণ করে।

এভাবে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের প্রাণের বিদ্যাপীঠ চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।