
প্রতি বছরের মতো এবারও নতুন বছরকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মহাকর্মযজ্ঞ চলছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। বর্ণিল মুখোশ, মাছ, ঘোড়া, পুতুলের প্রতিকৃতি নিয়ে আয়োজিত হবে মঙ্গল শোভাযাত্রা। যুদ্ধবিগ্রহের বিশ্বে শান্তির বার্তা কামনায় এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঙ্ক্তি ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’।
আপনার মতামত লিখুন :