luckygetpin-up1 win onlineaviatormosbet

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট


কারিগরি নিউজ ২৪ প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ /
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট (কুপই) বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়।এটি বাংলাদেশের ঢাপই এর পরেই ২য় তম পুরোনো পলিটেকনিক ইনস্টিটিউট, এবং প্রথম আইসিটি বেসড পলিটেকনিক ইনস্টিটিউট।কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়।কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত। এর উত্তরে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা সেনানিবাস , দক্ষিণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় , শালবন বৌদ্ধ বিহার , ময়নামতি জাদুঘর ও কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় , পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পশ্চিমে কুমিল্লা ক্যাডেট কলেজ ও বার্ড অবস্থিত।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। কারিগরি শিক্ষার পাশাপাশি প্রত্যেক প্রযুক্তির ছাত্র-ছাত্রীদের আবশ্যিকভাবে বিকাশের জন্য বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান, পরিবেশগত বিদ্যা ইত্যাদি বিষয়ে পাঠদানের জন্য একটি অকারিগরি (NonTech) শিক্ষা বিভাগ রয়েছে। ছাত্রছাত্রীদের সকালে ও দুপুরে দুই শিফটে পাঠদান করা হয়।ক্যাম্পাসে রয়েছে তিনতলা বিশিষ্ট দুইটি ভবন এবং আটটি বড় ওয়ার্কশপ ভবন। মূল ভবনের সামনে রয়েছে শহীদ মিনার, সুদর্শন ফোয়ারা এবং বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে। প্রতিটি বিভাগের জন্য আলাদা ল্যাব ওয়ার্কশপ ছাড়াও রয়েছে অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরী এবং একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন মিলনায়তন। এছাড়াও একটি ক্যান্টিন, একটি স্কুল, একটি মসজিদ, দুইটি পুকুর এবং একটি বড় খেলার মাঠ রয়েছে।

ছয়টি বিভাগ যথা:

  • ১. তড়িৎ প্রযুক্তি
  • ২.কম্পিউটার প্রযুক্তি
  • ৩.ইলেকট্রনিক্স প্রযুক্তি
  • ৪.যন্ত্র প্রযুক্তি
  • ৫.সিভিল প্রযুক্তি
  • ৬. শক্তি প্রযুক্তিপ্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা করে প্রয়োজনীয় ইকুইপমেন্ট সমৃদ্ধ অনেকগুলো ল্যাব ও ওয়ার্কশপ।

    তড়িৎ প্রযুক্তি

    1. ইলেকট্রিক্যাল পাওয়ার শপ
    2. ইলেকট্রিক্যাল ওয়্যারিং ল্যাব
    3. ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব
    4. হাই ভোল্টেজ ল্যাব

    কম্পিউটার প্রযুক্তি

    1. অ্যাপ্লিকেশন ল্যাব
    2. প্রো্রামিং ল্যাব
    3. নেটওয়ার্কিং ল্যাব
    4. সফটওয়্যার ল্যাব
    5. ডাটাবেজ ল্যাব

    ইলেকট্রনিক্স প্রযুক্তি

    1. অডিও ভিজ্যুয়াল ল্যাব
    2. অ্যাডভান্স কমিউনিকেশন ল্যাব
    3. ডিজিটাল অ্যান্ড মাইক্রোপ্রসেসর ল্যাব

    যন্ত্র প্রযুক্তি

    1. মেশিন শপ
    2. ওয়েল্ডিং শপ
    3. টেস্টিং ল্যাব
    4. ফাউন্ড্রি শপ
    5. মেটাল শপ

    সিভিল প্রযুক্তি

    1. সয়েল ল্যাব
    2. সার্ভে শপ
    3. উড শপ
    4. প্লাম্বিং শপ
    5. ম্যাসন শপ
    6. হাইড্রোলিক ল্যাব

    শক্তি প্রযুক্তি

    1. অটো পাওয়ার শপ
    2. হিট ইঞ্জিন শপ
    3. বয়লার শপ

    অন্যান্য

    1. ফিজিক্স ল্যাব
    2. কেমিস্ট্রি ল্যাব
    3. ফিজিক্যাল এডুকেশন সেন্টারছাত্রদের জন্য দুইটি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে।ছাত্র হল দুটিতে প্রায় ৩৬০ টি আসন রয়েছে। ছাত্রীদের জন্য হলে ছাড়াও প্রয়োজনে ডরমিটরি তে আসনের ব্যবস্থা করা হয়। ছাত্রী হলটি সম্পূূর্ণ নিরাপদ ও সংরক্ষিত আবাসিক এলাকায় অবস্থিত।