
১। অটোমাইগ্রেশন কি?
উত্তর: শিক্ষার্থীরা আবেদনের সময়ে টেকনোলজি-প্রতিষ্ঠান পছন্দ প্রদান করে থাকে, সেই পছন্দ অনুসারে একটি ক্রমিক নং রয়েছে । অটোমাইগ্রেশন হলো আপনার পছন্দক্রম অনুযায়ী ফলাফল উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে।
২। অটোমাইগ্রেশন ডিফল্টভাবে কি থাকে?
উত্তর: একজন শিক্ষার্থীর ডিফল্ট ভাবে অটোমাইগ্রেশন খোলা থাকে। শিক্ষার্থী ইচ্ছে করলে বা পছন্দের প্রতিষ্ঠান-টেকনোলজিতে ভর্তির সুযোগ হলে সেটি বন্ধ করতে পারবে। বন্ধ না করলে অটোমাইগ্রেশন খোলা থাকবে।
৩। অটোমাইগ্রেশন কখন কিভাবে হয়?
উত্তর: পছন্দক্রম অনুযায়ী উপরের দিকে আসন খালি হলে এবং অটোমাইগ্রেশন খোলা থাকলে, আপনার ফলাফল পছন্দক্রম অনুযায়ী উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে। ১ম পর্যায়ের ফলাফলের পর ১ম অটোমাইগ্রেশন হবে ও ২য় পর্যায়ের ফলাফলের পর ২য় অটোমাইগ্রেশন হবে। যতবার অপেক্ষামান তালিকা প্রকাশ হবে ততবার অটোমাইগ্রেশন হবে। অটোমাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষ যে টেকনোলজি-প্রতিষ্ঠান থাকবে সেখানে আপনাকে অধ্যায়ন করতে হবে। তবে শিক্ষার্থী ইচ্ছে করলে বা পছন্দের প্রতিষ্ঠান-টেকনোলজিতে ভর্তির সুযোগ হলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে।
৪। অটোমাইগ্রেশন অফ করার নিয়ম এবং কখন করবেন
ধরুন, আপনি আপনার পছন্দের লিস্টের ৪ নং ইন্সটিটিউটে ৫ নং সাবজেক্টে চান্স পেয়েছেন। এখন আপনি আর কোন রিস্ক নিতে চান না বিধায় অটোমাইগ্রেশন অফ করতে চান। কারণ সম্ভাবনা আছে আপনি লিস্টের আরও উপরের দিকের কোন প্রতিষ্ঠানে সুযোগ পেলেও সেখানে আপনার পছন্দের বিষয় না থাকতে পারে। সেক্ষেত্রে অটোমাইগ্রেশন অফ রাখাই ভালো।
সহজ কয়েকটি ধাপের মাধ্যমে মাইগ্রেশন অফ করা যায়। নিচে তা দেখানো হল-
ভর্তি নিশ্চায়নের পর নিচের মত একটি পেজ আসবে যেখানে আপনার নিশ্চায়ন সফল হয়েছে বলে নিশ্চিত করবে। তখন চিহ্নিত লিঙ্কে ক্লিক করতে হবে।

তখন এরকম একটি পেজ আসবে যেখানে আপনাকে ভর্তি আবেদনের টাকা জমা দেবার পর আপনার মোবাইলে যে পিনটি পাঠানো হয়েছে তা বসাতে হবে।

এরপর নিচের মত একটি পেজ আসবে যেখানে দেখা যাবে অটোমাইগ্রেশন লিখা এবং পাশে একটি বক্সে টিক দেয়া। এই টিক চিহ্নটি উঠিয়ে দিলেই অটো মাইগ্রেশন অফ হয়ে যাবে।

আপনার মতামত লিখুন :