
১৯৪৯ এর ফেব্রুয়ারিতে Council of Technical Education in Pakistan এর রিপোর্ট মোতাবেক ১৯৫৫ সালে করাচী ও ঢাকায় দু’টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন-এর অর্থানুকুল্যে ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন যার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট।
1955 সালে এর মে মাসে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।
এর প্রতিষ্ঠার কাজ শুরু হয় ১৯৫৩ সালে এবং শেষ হয় ১৯৫৫ সালে। প্রথম ব্যাচ ভর্তি করা হয় ১৯৫৬ সালে।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৩ সালে Dacca থেকে Dhaka নামে পরিবর্তিত হয়ে বর্তমান Dhaka polytecnic institute নামে নাম করণ হয়. আমেরিকার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরনে পরিচালিত তিন বৎসর মেয়াদি চারটি প্রযুক্তিতে (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি Associate in Engineering নামে প্রত্যয়ন হতো। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ১২টি টেকনোলোজি চলমান রয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা-টংগী মহাসড়ক এবং তার পেছন দিকে রয়েছে দৃষ্টিনন্দন হাতিরঝিল।

মূল ক্যাম্পাসে রয়েছে চারতলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরী
আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম ও ল্যবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার। উত্তর পাশে সোনালি ব্যাংক ঢাকা পলিটেকনিক শাখা, পুর্বে পোষ্ট আফিস আছে। ঢাকা পলিটেকনিক ফিল্ড ক্যাম্পাস হতে একটু দুরে অবস্থিত।
একাডেমিক প্রযুক্তি সমূহের মধ্যে রয়েছে
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
DPI ক্যাম্পাসে একটি মেডিক্যাল সেন্টার রয়েছে যেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। স্বাস্থ্য সেবা দেয়ার জন্য এখানে রয়েছে একজন ফুল টাইম মেডিক্যাল অফিসার (ডিপ্লোমা ইন ফার্মেসি) এবং অন্যান্য স্টাফ।
মূল ভবনের দোতালায় রয়েছে ইন্সটিটিউটের নিজস্ব লাইব্রেরী। টেক্সট বই, দুর্লভ এবং আউট অফ প্রিন্ট বই সহ ২০ হাজারের মত বইয়ের সংগ্রহ আছে এই লাইব্রেরীতে। এছাড়াও রয়েছে ১০,০০০+ জার্নাল এবং সাময়িকী। এই লাইব্রেরীর মূল রিডিং রুমে ১০০ লোক বসে অধ্যয়নের ব্যবস্থা রয়েছে।
শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান, ম্যাচ এবং শারীরিক শিক্ষা ক্লাসের জন্য তেজগাঁও নাবিস্কো জংশনের কাছে কলেজের নিজস্ব একটি স্টেডিয়াম আছে।

পূর্বে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল রয়েছে।
আপনার মতামত লিখুন :